২৬ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
মাথায় গুলিবিদ্ধ বাহরাইনী যুবকের শাহাদাত (ছবি ১৮+)

বাহরাইনের স্বৈরাচারী সরকারি বাহিনী কর্তৃক অপহৃত বাহরাইনের বিপ্লবী এক যুবক ১৮ দিন বিনা চিকিত্সায় থাকার পর শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের ‘আল-মারাখ’ শহরের জনগণের শান্তিপূর্ণ মিছিল স্বৈরাচারী সরকারি সৈন্যদের ছোঁড়া গুলি ঐ যুবকের মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।

বাহরাইনের আল-উইফাক সোসাইটি এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, গত ৮ই জানুয়ারীতে গুলিবিদ্ধ ‘ফাজেল আব্বাস মুসলিম’ (১৯) কে অপহরন করে নিয়ে যায় স্বৈরাচারি সৈন্যরা। প্রায় ২০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে শহীদ হয়েছেন বিপ্লবী এ যুবক।

সূত্র জানিয়েছে যে, ফাজেল আব্বাসসহ অপর এক যুবক সৈন্যদের গুলিতে আহত হয়েছিলেন। কিন্তু তাদের পরিবারকে তাদের শারীরীক অবস্থা সম্পর্কে জানতে বা তাদের সাথে সাক্ষাত করতে দেয়নি কর্তৃপক্ষ। অবশেষে ফাজেল আব্বাস গতকাল রোববার ২৬শে জানুয়ারী শহীদ হয়েছেন।

আল-উইফাকের বিবৃতিতে আরো বলা হয়েছে, ১৮ দিন আটক থাকা আব্বাসের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে স্বৈরাচারী সৈন্যরা এবং তার বিষয়ে কোন তথ্যই তার পরিবারকে দেয়া হয়নি। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।

বিবৃতিতে শহীদ পরিবার এবং বাহরাইনী জাতির প্রতি সমবেদনা প্রকাশ করে শহীদের জানাযায় সকল বিপ্লবী জনতাকে অংশগ্রহণের জন্য আল-উইফাকের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

এদিকে শহীদের জানাযায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য বিপ্লবী জনতার প্রতি আহবান জানিয়েছে বাহরাইনের ফ্রিডম মুভমেন্টও। এ সকল অপরাধের জন্য বাহরাইনের বাদশা শেইখ হামদ বিন ঈসা আলে খলিফা, প্রধানমন্ত্রী সালমান বিন খলিফা ও যুবরাজ সালমান বিন হামদ আলে খলিফাকে দায়ী করেছে বাহরাইনের ঐ সংস্থাটি।

বলাবাহুল্য, ২০১১ সালের গোঁড়ার দিক থেকে বাহরাইনে শুরু হওয়া গণবিপ্লবে এ পর্যন্ত ১১৮ ব্যক্তি শহীদ হয়েছেন।#