আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট : আফগানিস্তানের নিরাপত্তা বিভাগ আজ (গতকাল ২৭শে জানুয়ারী) ঘোষণা করেছে যে, ‘ফারমানদাদ মুহাম্মাদী’র নেতৃত্বে আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্যে এ প্রদেশে প্রবেশকারী ১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে এ দলের নিকট থেকে হাল্কা ও ভারী কিছু অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববারও আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগ এদেশের লোগোর প্রদেশ হতে ৫ টন বিস্ফোরক দ্রব্য উদ্ধারের তথ্য প্রকাশ করেছিল।