আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আরবীয় এক কবি ‘কবিতা সন্ধ্যা’ নামক একটি টিভি অনুষ্ঠানে তাকফিরীদের বিরুদ্ধে রাজনৈতিক কবিতা আবৃতির কারণে তাকফিরী সমর্থকদের সমালোচনার শিকার হয়েছেন। এমনকি এও বলা হচ্ছে যে, তাকফিরীরা তার কাফের হওয়ারও ফতওয়া দিয়েছে।
হুজ্জা’ নামক এ কবি এভাবে আবৃতি করেছেন : হে হুজ্জা’ (নিজেকে সম্বোধন করে)! যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে, আমাদের মুফতিরা প্রতিরাতে নতুন ফতওয়া দিয়ে চলেছেন। আমি শিয়া হতে চাই, ইরানের জনগণের মাঝে মিশে যেতে চাই। কেননা আমি মানবিক মূল্যবোধকে ভালবাসী ও অপমানকে ঘৃণা করি।
এ কবির আবৃতির ভিডিও ইউটিউটব ও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।