১ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
পাক্ষিক ফজরের নতুন সংখ্যা প্রকাশ

বাংলা ভাষায় জাফরি মাযহাবের একমাত্র পাক্ষিক পত্রিকা ফজরে’র নতুন সংখ্যা গত ৩০শে জানুয়ারী প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাক্ষিক ফজরে’র ১৭তম বর্ষের ৯ম সংখ্যা গত বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) ৮ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।

ফজরের এবার সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে :

১। ইসলামের প্রকৃত ইতিহাস উদঘাটন যা জরুরী হয়ে পড়েছে (সম্পাদকীয়)।

২। যুগশ্রেষ্ঠ মনীষী হযরত ইমাম জাফর সাদেক (আ.)।

৩। বিশ্বনবী (স.)’র শ্রেষ্ঠত্ব ও জন্মলগ্নের আলৌকিক ঘটনা।

৪। প্রকৃত বন্ধু নির্বাচনের পদ্ধতিসমূহ।

৫। মসজিদুন্নবী (স.)’র নির্মাণ শুরুর ও নবী-নাতনী উম্মে কুলসুম (সা. আ.)’এর জন্মবার্ষিকী।

৬। শাশ্বত কোরআনের কাহিনী ; আসহাবে উখদুদ।

৭। ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.) এর বিচারকার্য।

৮। মহাকালের ত্রাণকর্তা (পূর্ব প্রকাশের পর)।

৯। ঈদ-এ-মিলাদুন্নবী ও ঐক্য সপ্তাহ উপলক্ষে একজন মুমিনের আহবান।

১০। ইমাম জাফর সাদিক (আ.)’র অলৌকিক জ্ঞানের কয়েকটি নমুনা।

১১। ইসলামী ঐক্য সম্মেলনের চূড়ান্ত বিবৃতি।

১২। দোলনার শিশু যদি নবী হতে পারে তবে পাঁচ বছরের শিশুরও ইমাম হওয়া সম্ভব।

১৩। যে চারটি অভ্যাস সমাজের সকল ক্ষতির উত্স।

১৪। ফেরশতাগণ যখন আমাদের দোয়ার প্রতিউত্তরে আমীন বলে।#