১ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
আইএসআইএল’র ৫০০ বিদ্রোহীর আন-নুসরা’তে যোগদান

সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী দলগুলোর ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে ‘দ্যা ইসলামি স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্টে’র ৫০০ জঙ্গী ‘জিবহাতুন নুসরা’তে যোগদান করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইদলিব ও আলেপ্পো অঞ্চলে ‘দ্যা ইসলামি স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্টে’র ৫০০ জঙ্গী ‘জিবহাতুন নুসরা’তে যোগ দিয়েছে, খবর সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী দলগুলোর ঘনিষ্ট এক সূত্রের।

সৌদি আরবের উগ্রতাবাদী মুফতি আব্দুল আযিয আত-তুরাইফী ‘দ্যা ইসলামি স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (আইএসআইএল)-এর জঙ্গীদেরকে এ সন্ত্রাসী গ্রুপ ত্যাগ করে ‘জিবহাতুন নুসরা’য় যোগদানের আহবান জানানোর পর তারা পৃথক হয়।