আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার সরকার বিরোধীদের সমমনা হিউম্যান রাইট্স ওয়াচ, গত শনিবার ইন্টারনেটে প্রকাশিত এ ভিডিও’র বিষয়ে ব্যখ্যা দিতে গিয়ে জানিয়েছে এ ভিডিও ‘দ্যা ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (আইএসআইএল)-এর সদস্যদের। ভিডিওতে আইএসআইএল’র বিদ্রোহী জঙ্গীরা এক যুবকের শিরোচ্ছেদ করছে।
ভিডিওতে ঘাসের উপর পড়ে থাকা এক ব্যক্তির নিকট কালো পোশাকধারী দুই ব্যক্তিকে দেখা গেছে। অতঃপর সন্ত্রাসীদের একজন পড়ে থাকা ঐ যুবকের দিকে ঝুঁকে হাতে থাকা ছোট ছুরি দিয়ে ঐ যুবকের শিরোচ্ছেদ করে। এ সময় পাশে থাকা ব্যক্তিরা তাকে উত্সাহিত করছে।
বিদ্রোহীরা সরকার সমর্থক ঐ যুবকের শিরোচ্ছেদ করার পর কর্তিত মাথা নিথর দেহের উপর রেখে দেয়। হতভাগ্য ঐ ব্যক্তির মাথা শরীর থেকে পড়ে গড়িয়ে যাওয়ার দৃশ্যটিও ধারণ করা হয়েছে এতে। ৩ মিনিটের এ ভিডিও’র শেষাংশে দেখানো হয়েছে, কিছু শিশু পরস্পরের সাথে কথা বলছে এবং হাসছে।
সিরিয়ার হিউম্যান রাইট্স ওয়াচ –প্রধান কার্যালয় ব্রিটেনে অবস্থিত- জানিয়েছে, এ ভিডিওটি সিরিয়ার হোমস অঞ্চল থেকে তোলা, তবে স্বতন্ত্রভাবে এ বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।