আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরীয় কুর্দিদের ডেমোক্রাটিক ইউনিয়ন পার্টির সামরিক শাখা, সিরিয়ায় যুদ্ধরত দ্যা ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (আইএসআইএল) সন্ত্রাসীদের যাদু-টোনা’র আশ্রয় নেয়ার এ তথ্য ফাঁস করেছে।
এ দলের প্রচার বিভাগ সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েব সাইটের পেজ-এ একটি ছবি প্রকাশ করে লিখেছে : গত সপ্তাহে হাসকাহ অঞ্চলের ‘আল-মানাজির’ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপসমূহের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে, এতে উল্লেখযোগ্য সংখ্যক তাকফিরী নিহত হয়। সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত জিনিস-পত্রে তল্লাশির সময় সিরীয় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ট্যাংক থেকে ‘শামসুল মায়ারেফ আল-কুবরা’ নামক একটি বইয়ের সন্ধান পাওয়া গেছে। যা থেকে প্রমাণ হয় যে, সিরীয় সেনাবাহিনী’র বিরুদ্ধে যুদ্ধে সুবিধা না করতে পেরে কালো যাদুর আশ্রয় নিচ্ছে আইএসআইএল’র সন্ত্রাসীরা।
উল্লেখ্য, ইসলাম ধর্মে যাদু-টোনা হারাম –এক কথা উল্লেখ করে সিরীয় কুর্দিদের ডেমোক্রাটিক ইউনিয়ন পার্টির সামরিক বিভাগ জানিয়েছে : সন্ত্রাসীরা সিরীয় বাহিনী’র মোকাবেলায় বৃহত কিছু হস্তগত না করতে পেরে এবার কুসংস্কার ও যাদু-টোনার আশ্রয় নিচ্ছে।