আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘সিরিয়ায় যুদ্ধরত বিদেশীরা ও তাদের জাতীয়তা’ শিরোনামে পশ্চিমা কয়েকটি সংস্থা কর্তৃক প্রকাশিত এক রিপোর্টে সিরিয়া যুদ্ধে নিহতদের সংখ্যা ও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়েছে। ঐ রিপোর্টের ভিত্তিতে, ১৪ হাজার সন্ত্রাসী প্রেরণের মাধ্যমে সিরিয়ায় সন্ত্রাসী প্রেরণের তালিকায় সবার উপর স্থান করে নিয়েছে চেচেন। এ ১৪ হাজার সন্ত্রাসীর মধ্যে এ পর্যন্ত ৩৬৭১ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৩৯৭ জন। তালিকার দ্বিতীয় স্থানটি সৌদি আরবের দখলে, সৌদি আরব থেকে প্রেরিত হয়েছে ১২ হাজার সন্ত্রাসী। ৪ হাজার সন্ত্রাসী প্রেরণ করে তৃতীয় স্থানে রয়েছে তিউনিশিয়া। প্রেরিত ৪ হাজারের মধ্যে শুধু দামেস্কে নিহত হয়েছে ২৬৪৫ জন; যাদের মধ্যে ১৮ জন নারী এবং অপর ১৩১৫ জন নিখোঁজ রয়েছে।
এ রিপোর্টের ভিত্তিতে সিরিয়ায় নিহত তিউনিশীয় নারী সন্ত্রাসীদের সংখ্যা অপর ২০টি দেশ অপেক্ষা বেশী। এছাড়া মরক্কোর ১০ জন, সৌদি আরবের ৭ জন, চেচেনিয়ার ৬ জন, লেবাননের ৪ জন নারী সন্ত্রাসী নিহত হয়েছে।
এ প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, সন্ত্রাসবাদ সম্প্রসারণের দিক থেকে সৌদি আরব, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান ও সুমালিয়ার পাশে স্থান করে নিয়েছে তিউনিশিয়া। সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসীদের সংখ্যার বিষয়ে এটাই হচ্ছে সর্বশেষ পরিসংখ্যান।#