১১ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
ইরানের বিরুদ্ধে হুমকি ও বাগাড়ম্বর মূল্যহীন: হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেসব বাগাড়ম্বর ও হুমকি দেয়া হচ্ছে তা নিতান্তই মূল্যহীন এবং শিশুসুলভ।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেসব বাগাড়ম্বর ও হুমকি দেয়া হচ্ছে তা নিতান্তই মূল্যহীন এবং শিশুসুলভ।

ইরানের ইসলামি বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানের আযাদি স্কয়ারে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, “ইরানি জাতির পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে, ইরানের জনগণের বিরুদ্ধে হুমকি দেয়ার কোনো মূল্য নেই বরং তা শিশুসুলভ; কারণ আমাদের জনগণ শত্রুর নানামুখী হুমকি মোকাবেলা করেই ৩৫ বছর পার করেছে এবং বিজয় অর্জন করেছে।”

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, “ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা হচ্ছে ইউরোপ ও আমেরিকার জন্য ঐতিহাসিক পরীক্ষা। তারা যদি আইনি কাঠামোর মধ্যে থেকে, ইরানের জনগণের অধিকার রক্ষা করে এবং অভিন্ন ও পারস্পরিক স্বার্থের দিকে তাকিয়ে সহযোগিতার ভিত্তিতে এ আলোচনাকে এগিয়ে নিতে চায় তাহলে ইরানের পক্ষ থেকেও সঠিক ও ইতিবাচক সাড়া পাবে। কিন্তু, তারা যদি আগের ভুলের পুনরাবৃত্তি করে তাহলে তাদের জানা উচিত যে, তারা নিজেদের জাতি, মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নষ্টের জন্য কাজ করছেন।”