১৬ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
সামরিক অভিযানে ২৮ তালেবান জঙ্গী নিহত

আফগানিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, এ দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ বাহিনী’র অভিযানে ২৮ তালেবান জঙ্গী নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (রোববার, ১৬ই ফেব্রুয়ারী) জানিয়েছে, আফগান যৌথ বাহিনী’র বিভিন্ন অঞ্চলে পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ২৮ তালেবান জঙ্গী নিহত এবং ৭ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে তালেবান, ২৫ বছর পূর্বে সোভিয়েত ইউনিয়নকে এদেশে থেকে তাড়ানোর জন্য যেভাবে আপামর জনতা যুদ্ধে নেমেছিল একইভাবে মার্কিনীদেরকে আফগানিস্তান থেকে বের করার জন্য উদ্যোগী হওয়ার প্রতি আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে অবস্থানরত বিদেশী সৈন্যদের সাথে তালেবান জঙ্গীদের সংঘর্ষে এ নাগাদ উভয় পক্ষের উল্লেখযোগ্য সংখ্যক নিহত হয়েছে। ইসাফ এক বিবৃতিতে, দক্ষিন আফগানিস্তানে একটি বিস্ফোরণের ঘটনায় ন্যাটোর এক সৈন্য নিহত হওয়ার তথ্য দিয়েছে।