আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আবু বাকার’ বলে পরিচয় দানকারী ব্রিটিশ এক সন্ত্রাসী ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করে ব্রিটিশ কর্তৃপক্ষের উদ্বেগ বৃদ্ধির কারণ হয়েছে।
ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার লিখেছে : ঐ ভিডিওতে ‘আবু বাকার’ সিরিয়ায় আসতে আগ্রহী তাকফিরীদের প্রতি আহবান জানিয়েছে, যেন তারা সিরিয়ায় পৌঁছা মাত্র বুলেট প্রুফ জ্যাকেট পরে হাতে অস্ত্র তুলে নেয় এবং দাড়ী বড় রাখে।
ডেইলি স্টারের ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ‘আবু বাকার’ আরো বলেছে : এটা হচ্ছে একটা পেশা। ‘একজন মুসলমানের কর্তব্য হচ্ছে সিরিয়াতে আল্লাহর জন্য জিহাদ করা’। দেশটি বর্তমানে অভিজ্ঞতা অর্জনের স্থানে পরিণত হয়েছে।
ডেইলি স্টার আরো লিখেছে : লন্ডনের ২ ব্যক্তির নেতৃত্বাধীন বর্তমানে সিরিয়ায় যুদ্ধরত ব্রিটিশ সশস্ত্র সন্ত্রাসীদের পাশে থেকে লড়াই করছে ‘আবু বাকার’।
যুদ্ধের উদ্দেশ্যে সিরিয়ায় তাকফিরী গ্রুপগুলোর সাথে যোগ দানের জন্য গত তিন বছর পূর্ব হতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৬০০ বলে ধারণা করছে ব্রিটেন গোয়েন্দা বিভাগ। অপর এক সূত্র জানিয়েছে, তাদের মধ্যে ২০ জন নিহত হয়েছে।
ব্রিটেনের সন্ত্রাস দমন বিভাগ, সম্প্রতি চরমপন্থীদের উপর নজরদারী বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সিরিয়া থেকে ফিরে আসা সন্ত্রাসীদের প্রতি কঠোর নজর রাখছে এদেশের অভিবাসন বিষয়ক অধিদপ্তর। ফলশ্রুতিতে গতমাস থেকে এ পর্যন্ত ১৬ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এ বিভাগ। অথচ গত বছরে মাত্র ২৪ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল।