২২ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
শিয়া অধ্যুষিত হিল্লা শহরে মোর্টার হামলা, ১৭ জন হতাহত

ইরাকের হিল্লা শহরের একটি বাজারে ১৩টি মোর্টার শেলের আঘাতে ১৭ জন শহীদ এবং ৪৫ জন আহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের নিরাপত্তা বাহিনী’র এক সূত্র গত বৃহস্পতিবার বাবোল প্রদেশের প্রাণকেন্দ্র হিল্লা’তে তাকফিরী সন্ত্রাসীদের মোর্টার হামলার তথ্য দিয়েছে।

১৩টি মোর্টার শেল হিল্লার একটি বাজারে আঘাত হানলে ১৭ ব্যক্তি শহীদ এবং অপর ৪৫ জন আহত হয়।

শহীদদের অধিকাংশ ছিল নারী ও শিশু –এ কথা উল্লেখ করে ইরাকি এ কর্মকর্তা জানিয়েছেন : কোন এলাকা থেকে ঐ হামলা চালানো হয়েছে তা এখন স্পষ্ট হয়নি। হামলার সাথে সাথে আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।