আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : শীতকালীন ছুটি কাটাতে ৩ কোটি ডলারের বিনিময়ে ১৯-২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত মালদ্বীপের ট্যুরিস্ট রিসোর্টসমূহ ভাড়া করেছেন সৌদি যুবরাজ!
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল লিখেছে : এক সপ্তাহের মালদ্বীপ সফরে গোটা মালদ্বীপের টুরিস্ট রিসোর্টগুলো বুক করেছেন সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল আযিয। তিনি একটি লাক্সারি ইয়টে করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন। তার সাথে থাকছে একটি হাসপাতালের পূর্ণ মেডিকেল টিম এবং ১০০ জন দেহরক্ষী।
উল্লেখ্য, দারিদ্রতার হার বৃদ্ধির দিক থেকে গত ১০ বছরে সৌদি আরব বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। এ সময়ের মধ্যে দেশটিতে দারিদ্রতা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। ১২.৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৫ শতাংশে পৌঁছেছে।