২২ ফেব্রুয়ারি ২০১৪ - ২০:৩০
ইরাকে আইএসআইএল’র ৪ নেতা নিহত

ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড লেভ্যান্ট’র (আইএসআইএল) ৪ নেতা ইরাকে এক সংঘর্ষে নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট : ইরাকের দিয়ালা প্রদেশের নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন : এ প্রদেশে এক সংঘর্ষে নিহত হয়েছে আইএসআইএল’র ৪ জন শীর্ষস্থানীয় নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা ‘আস-সুমারিয়া নিউজ’ ওয়েব সাইটকে জানিয়েছেন : উদ্ধারকৃত ৪টি লাশ দিয়ালায় তৎপর আইএসআইএল নেতাদের।

তার ভাষ্যমতে, বিভিন্ন সহিংস হামলা, বেসামরিক মানুষ হত্যা ও ইরাকি সৈন্যদের উপর হামলার সাথে জড়িত এ নেতাদের নিহত হওয়ার মাধ্যমে আইএসআইএল বড় একটি ধাক্কার সম্মুখীন হয়েছে। এ পর্যন্ত সন্ত্রাসী এ দলের অনেক নেতা এ অঞ্চলের সংঘর্ষে নিহত হয়েছে।

উল্লেখ্য, অপারেশন দাজলা’র কমান্ডার আব্দুল আমির আয-যায়দি গতকাল ঘোষণা করেছেন, সুলায়মান বেক সংঘর্ষে ৪৭ জন সশস্ত্র সন্ত্রাসী নিহত ও ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।