৬ মার্চ ২০১৪ - ২০:৩০
ন্যাটোর বিমান হামলায় ৫ আফগান সেনা নিহত

আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে ন্যাটোর বিমান হামলায় ৫ আফগান সেনা প্রাণ হারিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের অভ্যন্তরে অবস্থিত একটি সামরিক ঘাঁটির উপর ন্যাটোর বিমান হামলায় অন্তত ৫ আফগান সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে উল্লেখযোগ্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ হামলার স্থান এবং আহতদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোন খবর পাওয়া যায়নি।