৬ মার্চ ২০১৪ - ২০:৩০
গাদ্দাফী পুত্রকে লিবিয়ার নিকট হস্তান্তর

লিবিয়া কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে : স্বৈরাচারী প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর তার পলাতক পুত্র সায়েদী গাদ্দাফীকে লিবিয়া সরকারের নিকট হস্তান্তর করে নাইজার সরকার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়া সরকার গতকাল (বৃহস্পতিবার, ৬ই মার্চ) ঘোষণা করেছে, গাদ্দাফী পুত্র সায়েদী গাদ্দাফীকে আজ লিবিয়ায় আনা হয়েছে। বর্তমানে লিবিয়ার বিচার বিভাগের অধীনে আটক রয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আগামীতে বিবৃতি প্রদান করা হবে বলে জানা গেছে।

লিবিয়ার সরকারী ওয়েব সাইটে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তের সাথে ন্যায়সঙ্গত এবং আন্তর্জাতিক মাণদণ্ডের ভিত্তিতে কয়েদীদের সাথে যেরূপ আচরণ করা হয় সে অনুযায়ী তার সাথেও আচরণ করা হবে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, সায়েদী গাদ্দাফী ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তার পিতার নিহত এবং স্বৈরাচারী সরকার পতনের এক মাস পর নাইজারে পলায়ন করেন। মানবিক কারণে নাইজার সরকার এ নাগাদ তাকে লিবিয়ার নিকট হস্তান্তরে অসম্মতি জানিয়েছিল।

সায়েদীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে লিবিয়া সরকার।