৬ মার্চ ২০১৪ - ২০:৩০
কি অপরাধ এ শিশুটির? + ছবি

আলেপ্পো হাসপাতালের ডাক্তাররা দুধের এ শিশুকে বেহুশ করে তার মুখের ক্ষতস্থানে সেলাই দিয়ে ১ ঘন্টা পর তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দুধের এক শিশুর কান্নার আওয়াজে সিরিয়ার আলেপ্পো শহরের হাসপাতালে হৃদয় বিদারক এক দৃশ্যের সৃষ্টি হয়।

আলেপ্পো শহরে তাকফিরী সন্ত্রাসীদের মোর্টার হামলায় শিশুটি আহত হয়। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তার মুখে সেলাই দেন।

বেহুশ করে সেলাই করার এক ঘণ্টা পর দুধের ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে সন্ত্রাসী বিভিন্ন গ্রুপের হামলায় এ নাগাদ ১১৫০০ সিরীয় শিশু প্রাণ হারিয়েছে। তবে এ সংখ্যার অর্ধেক স্কুল, বাড়ী অথবা হাসপাতাল ও ক্লিনিকে সরাসরি বোমা হামলার ঘটনায় প্রাণ হারিয়েছে। প্রায় ১৫০০ জনকে গুলি করে অথবা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।