৮ মার্চ ২০১৪ - ২০:৩০
দামেস্কে হামলার জন্য প্রস্তুত ৩০ হাজার তাকফিরী

ব্রিটিশ এক দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে দামেস্কের উপর হামলার উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের প্রস্তুতির কথা উল্লেখ করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ব্রিটিশ দৈনিক ফাইনানশিয়াল টাইমস এক প্রতিবেদনে লিখেছে, সিরিয়ার সশস্ত্র সরকার বিদ্রোহীরা এদেশের দক্ষিন অঞ্চল থেকে রাজধানী দামেস্কে হামলার প্রস্তুতি নিচ্ছে।

সশস্ত্র গ্রুপগুলোর রণকৌশল পরিবর্তনের প্রতি ইশারা করে সিরিয়ার সরকার বিরোধীদের কাছের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি উল্লেখ করেছে : সম্প্রতি সিরিয়ার দক্ষিন অঞ্চলের বিভিন্ন এলাকায় সাহায্য প্রেরণ করা হয়েছে। এছাড়া সিরিয়ায় স্বতন্ত্রভাবে বিভিন্ন সামরিক অভিযানের সাথে জড়িত বিভিন্ন সরকার বিরোধী গ্রুপকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে আরব ও পশ্চিমা বিশ্বের সমর বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বর্তমানে সিরিয়ায় যুদ্ধরত সরকার বিরোধী গ্রুপগুলোকে এক প্লাটফর্মে দাঁড় করাতে সোচ্চারা এবং গ্রুপগুলোকে একটি দলের অন্তর্ভূক্ত করে স্থানীয় নেতাদের হাতে এর নেতৃত্ব অর্পনের লক্ষ্যে জোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

সিরিয়ার সরকার বিরোধীদের সাথে সম্পৃক্ত ঐ সূত্র আরো জানিয়েছে : বর্তমানে সরকার বিরোধী ৩০ হাজার সৈন্য দামেস্কের উত্তর ও দক্ষিন অঞ্চলে এক নেতৃত্বের আওতায় জড়ো হয়েছে এবং উপযুক্ত সময়ে রাজধানী দামেস্কের উপর হামলার জন্য তারা প্রস্তুত।

দামেস্কের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগের মহাসড়কসমূহের উপর নিয়ন্ত্রণ লাভ এবং পাশাপাশি অন্যান্য অঞ্চলের উপর নিয়ন্ত্রণ লাভের ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্যে দামেস্কের উপর হামলার এ পরিকল্পনা করেছে সশস্ত্র সরকার বিরোধীরা।