আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কুয়েত সংসদের সালাফি সাংসদ এবং তাকফিরী চ্যানেল ‘সাফা’র মালিক ‘ওয়ালিদ তাবাতাবায়ী’র ছবি ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। ঐ ছবিতে তাকে সিরিয়ার ইদলিব শহরে তাকফিরী সন্ত্রাসীদের জন্য বোমা তৈরী করতে দেখা গেছে।
‘জিবহাতুন নুসরা’র অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালিদ তাবাতাবায়ী উল্লেখযোগ্য সংখ্যক কুয়েতি ও আরবি তাকফিরী সন্ত্রাসীর সাথে তুরস্ক সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছেন।
উল্লেখ্য, কুয়েতি এ সাংসদ এতদিন সিরিয়ায় যুদ্ধরত তাকফিরী সন্ত্রাসীদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে আসলেও সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি সিরিয়ায় যুদ্ধরত তাকফিরী সন্ত্রাসীদেরকে সামরিক সহযোগিতাও দেবেন।
