১৫ মার্চ ২০১৪ - ২০:৩০

ইরানের ওয়াকফ বিষয়ক অধিদপ্তরের প্রধানের উপস্থিতিতে ইউরোপের ২য় কুরআন প্রতিযোগিতার কার্যক্রম গত পরশু হ্যামবুর্গ ইসলামি কেন্দ্রে শুরু হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : হ্যামবুর্গ ইসলামি কেন্দ্রের দারুল কুরআনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় কুরআন প্রতিযোগিতা আযান, হেফজ, তেলাওয়াত ও পবিত্র কুরআনের শব্দার্থ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআনের সংস্কৃতি ও শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকারীরা। দু’দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা গত ১৪ই মার্চ শুরু হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওয়াকফ বিষয়ক অধিদপ্তরের প্রধান ও কুরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন বিচারক জনাব আহমাদ আবুল কাসেমী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।