২০ এপ্রিল ২০১৪ - ০৬:২৭
আজ নবীনন্দিনী (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী

বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত জন্মবার্ষিকী আজ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর প্রাণপ্রিয় কন্যা, ইমামুল মুত্তাকীন আলী ইবনে আবি তালিব (আ.) এর স্ত্রী এবং বেহেশতের যুবকদের সর্দারগণ হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.) এর সম্মানিত মা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত জন্মবার্ষিকী আজ।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.) বে’সাতের ৫ম বছরে ২০শে জমাদিউস সানী শুক্রবার মক্কায় জন্মলাভ করেন।
তার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আহলুল বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা)-এর পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমান বিশেষতঃ রাসূল ও তাঁর আহলে বাইত (আ.) এর প্রেমীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।