আহলুল বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : দুবাই থেকে রয়টার্স জানিয়েছে যে, আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহেরী, এ সন্ত্রাসী চক্রের সদস্যদেরকে পশ্চিমা দেশসমূহের নাগরিক বিশেষতঃ মার্কিন নাগরিকদেরকে অপহরণ করার আহবান জানিয়েছেন।
অপহৃত এ সব ব্যক্তিদেরকে বন্দী বিনিময়ের কাজে ব্যবহার করা হতে পারে, বিশেষতঃ জাতিসংঘের সদর দপ্তর এবং নিউ ইয়র্কের অন্যান্য এলাকায় হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া মিশরীয় অন্ধ আলেমকে মুক্ত করার জন্য ব্যবহার করা যেতে পারে বলে মনে করছেন অনেকে।
রেডিওতে দেয়া ঐ সাক্ষাতকারে আল-জাওয়াহেরী, মিশরে চরম দমনের শিকার মুসলিম ব্রাদারহুডের প্রতি সমবেদনা জানিয়ে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিভিন্ন গ্রুপকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসীর পতনের পর মিশর নিরাপত্তা বাহিনী মুসলিম ব্রাদারহুডের শত শত সমর্থককে হত্যা করেছে এবং এ সংগঠনের অধিকাংশ নেতাসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
এ অডিও বার্তা আইমান আল-জাওয়ারীর কিনা এ বিষয়টি সত্যায়িত না করার কথা উল্লেখ করে রয়টার্সের ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে, সাক্ষাতকার প্রদানকারী ব্যক্তির কণ্ঠস্বর আল-জাওয়াহেরীর কণ্ঠস্বরের সাথে অনেক মিল রয়েছে।
প্রতিবেদনের ভিত্তিতে আল-জাওয়াহেরী ঐ অডিও বার্তায় বলেন : আটককৃত ড. উমার আব্দুর রাহমান এবং অন্যান্য মুসলমানদের মুক্তির জন্য আমরা মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিভিন্ন দেশের কারাগারে আটক আমাদের বন্দীদের সাথে পশ্চিমাদের বন্দী বিনিময় করার জন্য তার সহযোগিতা কামনা করি।
মিশরীয় আলেম আব্দুর রাহমান, ১৯৯৩ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে কারাভোগ করছেন।
আল-জাওয়াহেরী তার বার্তায়, সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিভিন্ন উগ্রতাবাদী গ্রুপকে তাদের মধ্যকার বিভেদ ও টানাপোড়ন ভুলে ঐক্যবদ্ধ থাকার প্রতি আহবান জানিয়েছেন। চলতি বছরে সিরিয়ায় যুদ্ধরত বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের অন্তঃকোন্দল ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক এ্যন্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল)-কে অপর উগ্রতাবাদী গ্রুপসমূহের সাথে সংঘর্ষে জড়াতে বাধ্য করেছে।
২৬ এপ্রিল ২০১৪ - ১৭:০৩
News ID: 604915
আল-কায়েদা প্রধান একটি অডিও বার্তায় বলেছেন : আটককৃত ড. উমার আব্দুর রাহমান এবং অন্যান্য মুসলমানদের মুক্তির জন্য আমরা মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিভিন্ন দেশের কারাগারে আটক আমাদের বন্দীদের সাথে পশ্চিমাদের বন্দী বিনিময় করার জন্য তার সহযোগিতা কামনা করি।