৩০ মে ২০১৪ - ১৮:৪৪
পবিত্র কাবাঘরের অবমাননাকারী আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বলা হয়েছে যে, আটক ঐ নিরাপত্তা রক্ষী অবমাননার উদ্দেশ্যে নয় বরং অনিচ্ছাকৃতভাবে ঐ স্থানে দাঁড়িয়েছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মসজিদুল হারামের নিরাপত্তা বিষয়ক জনৈক কর্মকর্তা কাবাঘরের দেয়ালের উপর পা রেখে দাঁড়িয়ে থাকা ঐ ব্যক্তিকে আটকের বিষয়টি সত্যায়িত করেছেন।
দৈনিক মক্কায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি বলেছে অবমাননার উদ্দেশ্যে ও ইচ্ছাকৃতভাবে সে এমন কাজ করেনি।
আটক ঐ নিরাপত্তা রক্ষীর নাম উল্লেখ না করে বলা হয়েছে, যায়েরদের (যেয়ারতকারী) ভীড়ের কারণে সে উঁচু ঐ স্থানে উঠে দাঁড়ায় এবং অতিরিক্ত ক্লান্তির কারণে সে এমন কাজ করেছে।
সে আরো বলেছে যে, দীর্ঘ চার বছর যাবত কাবা গৃহের খেদমত করছে এবং এ পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনই সে অবহেলা করেনি এমনকি কর্মস্থলে অনুপস্থিতির ক্ষেত্রেও নয়।
সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে তত্পর ব্যক্তিরা কয়েকদিন পূর্বে একটি ছবি প্রকাশ করে যাতে স্বৈরাচারী সৌদি সরকারের নিরাপত্তা বাহিনী’র এক সদস্য কাবাঘরের দেয়ালে পা রেখে দাঁড়িয়েছিল। এ ছবি প্রকাশের পর মুসলমানরা এমনকি খ্রিষ্টানরাও অবমাননাকর এ কাজের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দুঃখ প্রকাশ করে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এ ঘটনার প্রতিক্রিয়ায় সৌদি কর্মকর্তাদের মন্তব্য করার ধরন। মক্কা মুকাররামা’র নিরাপত্তা দায়িত্বে থাকা বাহিনী’র প্রধান ‘ইয়াহিয়া আয-যোহরানি’ বলেন : যে ছবিটি সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে তা বাস্তব। তবে ঐ ব্যক্তির জুতা পরা নিয়ে বেশী সমালোচনা হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা হল সে প্লাস্টিকের মোজা পরে ছিল; মক্কা শরিফের সকল কর্মচারীরা যা ব্যবহার করে এবং সেটা জুতা নয়!!!!!