১ জুন ২০১৪ - ০৫:২৭
শাবান মাস উপলক্ষে মেলবোর্নে বিশেষ অনুষ্ঠান

হযরত ইমাম হুসাইন (আ.), হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) ও হযরত ইমাম সাজ্জাদ (আ.) এর পবিত্র জন্মবার্ষিকীতে বিশেষ আনন্দ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে মেলবোর্নের তওহিদ ফাউন্ডেশন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : পবিত্র এ সকল দিবস উপলক্ষে মোবারকবাদ জানিয়ে এতে অংশগ্রহণের জন্য আহলে বাইত (আ.) এর ভক্তদের আহবান জানিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের তওহিদ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), কারবালায় ইমাম হুসাইন (আ.) এর পতাকাবাহী ও সেনাপতি হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এবং সাইয়্যেদুস সাজেদিন ইমাম হযরত যায়নুল আবেদীন (আ.) এর জন্ম শাবান মাসের তাত্পর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যুগের ইমাম হযরত মাহদী (আ.) এর জন্মবার্ষিকীর মাধ্যমে যা পূর্ণতা পেয়েছে।
তওহিদ ফাউন্ডেশন পবিত্র এ দিবসগুলোতে আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি মোবারকবাদ জানিয়ে সকলকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ড. আফাকী এবং মাহফিল ও বক্তব্য শেষে উপস্থিতদের জন্য আপ্যায়নের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সময় ৭ টায় এ অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছে তওহিদ ফাউন্ডেশন।#