১ জুন ২০১৪ - ০৯:০১

খুলনা হতে প্রকাশিত পাক্ষিক ফজরের নতুন সংখ্যা গত শুক্রবার প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : বাংলাদেশে জাফরী মাযহাবের একমাত্র পাক্ষিক পত্রিকা ‘ফজরে’র নতুন সংখ্যা গত শুক্রবার (৩০শে মে ২০১৪, ৩০শে রজব ১৪৩৫ হিজরী ও ১৬ই জৈষ্ঠ ১৪২১) প্রকাশিত হয়েছে। ফজরের এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ শিরোনাম স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে :
(১) হুজুর পাক (স.) এর পবিত্র মে’রাজ (প্রধান শিরোনাম)। অনুবাদ : মোঃ ইকবাল।
(২) হযরত আলী (আ.)-ই মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ নেতা (সম্পদকীয়)।
(৩) ২৭শে রজব মহানবী (স.) এর বে’সাত দিবস।
(৪) হযরত ইমাম আলী (আ.) এর দৃষ্টিতে পৃথিবীর নেতিবাচক দিক।
(৫) শাবান মাসের ফজিলত ও তার আমলসমূহ। সংকলনে : শেখ শহীদুল হক
(৬) মহানবীর (স.) দৃষ্টিতে জ্ঞানার্জনের গুরুত্ব ও তাত্পর্য।
(৭) আমিরুল মু’মিনিন আলীর (আ.) প্রতি রাসূলের (স.) অসিয়াত।
(৮) শাশ্বত কোরআনের কাহিনী; বদরের যুদ্ধ। (অনুবাদ : মোঃ শহিদুল হক)
(৯) মহাকালের ত্রাণকর্তা (পূর্ব প্রকাশের পর)।
(১০) ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.)-এর বিচারকার্য।
(১১) আল্লাহ্ তাআলা মানুষের জন্য এক ও একক (পূর্ব প্রকাশের পর)।
(১২) বুজুর্গ ব্যক্তিদের কবরের প্রতি সম্মান (পূর্ব প্রকাশের পর)।
(১৩) ইসলামের মজলুম মহানায়ক ইমাম মুসা কাযিম (আ.)।
(১৪) গুনাহের ভয়ানক পরিণতি ও তা থেকে পরিত্রাণের উপায়।#