৬ জুন ২০১৪ - ০৮:২১

সিরিয়ার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেছে রাশিয়া। এ নির্বাচনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পুনঃনির্বাচিত হওয়াও বৈধ বলে ঘোষণা দিয়েছে মস্কো।

আবনা : সিরিয়ার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনকে সম্পূর্ণ বৈধ বলে উল্লেখ করেছে রাশিয়া। এ নির্বাচনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পুনঃনির্বাচিত হওয়াও বৈধ বলে ঘোষণা দিয়েছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ এক টিভি ব্রিফিংয়ে বলেছেন, সিরিয়ার যে লাখ লাভ ভোটার ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়ে যে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন তাদের মতামতকে উপেক্ষা করা অগ্রহণযোগ্য।    
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ও এর ফলাফল নিয়ে কয়েকটি দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার সমালোচনা করে রুশ কর্মকর্তা বলেন, “আমাদের কাছে এ ধরনের সমালোচনা ও নির্বাচন নিয়ে সন্দেহ করার কোনো ভিত্তি নেই।”
সিরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়া প্রতিনিধিদলের বরাত দিয়ে লুকাশেভিচ আরো বলেছেন, গোলযোগপূর্ণ দেশটিতে সব ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকার পরও স্বচ্ছ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ব্যাপক ছিল বলেও রুশ প্রতিনিধিদল জানিয়েছে।#IRIB