আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : ইরাকের সন্ত্রাস দমন অধিদপ্তরের মুখপাত্র –সামেরা শহরকে আইএসআইএল সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার দায়িত্ব গতকাল যাকে প্রদান করা হয়েছিল- জানিয়েছেন যে, এ অভিযানে ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে।
সাবাহ নো’মান ইরাকি ওয়েব সাইট সুমারিয়া নিউজকে জানান, ইরাকি সৈন্যরা গতকাল সামেরা শহরের সকল অঞ্চলকে আইএসআইএল সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ইরাকের সন্ত্রাস দমন অধিদপ্তরের মুখপাত্র অবশিষ্ট আইএসআইএল সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য বিশেষ টহল দল নিয়োগ দানের কথা জানিয়েছেন।
গতকাল সকালে দ্য ইসলামিক স্টেট অফ ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্টে (আইএসআইএল) সন্ত্রাসীরা সামেরা শহরে হামলা চালিয়ে শহরের ৫টি এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সন্ত্রাসীদের এ হামলায় হতাহত হয় ১০ পুলিশ। আইএসআইএল সন্ত্রাসীরা কয়েকটি মসজিদ দখল করে সেই মসজিদের উপর তাদের কালো পতাকা স্থাপন করে। এছাড়া তারা কয়েকটি সরকারি কার্যালয়ও দখল করে নেয়। যেগুলো ইমাম হাদী ও ইমাম আসকারী (আলাইহিমাস সালাম) এর মাজার থেকে ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
আইএসআইএল সন্ত্রাসীরা দু’টি গাড়ী ও বুলডোজার দিয়ে সামেরা শহরে হামলা শুরু করে। এ সময় তারা সামেরায় অবস্থিত দুই ইমামের মাজার দখলেরও চেষ্টা চালায়। কিন্তু ইরাকি সৈন্যদের দৃঢ় প্রতিরোধের ফলে তাদের এ অভিযান ব্যর্থ হলে তারা বিচ্ছিন্ন হয়ে যায়।#
৬ জুন ২০১৪ - ১৮:৫৫
News ID: 614039
ইরাকের সন্ত্রাস দমন বিভাগের সৈন্যরা সামেরা শহর থেকে সকল সন্ত্রাসীকে বের করে দিতে সক্ষম হয়েছে।