১৪ জুন ২০১৪ - ০৪:০৩
আজ ইমাম মাহদি (আ.) এর জন্মদিন

ইমাম মাহদি আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বে আহলে বাইত (আ.) এর সকল অনুসারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মহানবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বংশধারার একাদশ ইমাম হযরত ইমাম হাসান আসকারি (আ.) এর পুত্র দ্বাদশ ও শেষ ইমাম হযরত ইমাম মাহদি (আ.) ২৫৫ হিজরীর (কোন কোন বর্ণনামতে ২৫৬ হিজরী) ১৫ই শাবান শুক্রবার ভোরে ইরাকের সামেরা শহরে জন্মলাভ করেন।
পবিত্র এ দিবসে বিশ্বে আহলে বাইত (আ.) এর সকল ভক্তদের প্রতি বার্তা সংস্থা আবনার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ।