২০ জুন ২০১৪ - ০৯:১২
আইএসআইএল! আমরা আসছি

বিদ্রোহ দমন, গেরিলা হামলা ও সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ প্রাপ্ত বাছাইকৃত সৈন্যদের নিয়ে গঠিত একটি দলকে মোতায়েন করা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন অঞ্চলে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বিদেশী সন্ত্রাসীদের নিয়ে গঠিত আইএসআইএল তাকফিরী সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে ‘গোল্ডেন আর্মি’ নামক এ বাহিনীর সদস্যদেরকে বাগদাদের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
দলটি বিদ্রোহ দমন, গেরিলা হামলা, সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ প্রাপ্ত ও বাছাই করা সৈন্যদের নিয়ে গঠিত।
মেজর জেনারেল ‘ফাদ্বেল আল-বারওয়ারি’ গোল্ডেন আর্মির কিছু ছবি প্রকাশ করে আইএসআইএল সন্ত্রাসীদের উদ্দেশ্যে প্রশিক্ষিত এ দলের সদস্যদের রওনা হওয়ার তথ্য দেন।
ইরাকের গোল্ডেন আর্মির জনৈক অফিসার জানিয়েছেন : গোল্ডেন আর্মির সদস্যদেরকে বাগদাদ, রামাদি, মোসুল ও ইরাকের অন্যান্য অঞ্চলে মোতায়েন করা হয়েছে। বাছাইকৃত সৈন্যদের নিয়ে গঠিত এ বাহিনী প্রশিক্ষণের দিক থেকে মধ্যপ্রাচ্যের চৌকস বাহিনীগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।
ইরাকের আল-আখবার ওয়েব সাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরাকের সন্ত্রাস দমন বিভাগের প্রচার মাধ্যম বিষয়ক উপদেষ্টা ‘সামির আশ-শুওয়াইলি’ এ খবরের সত্যায়ন করে বলেছেন : বাগদাদের জনগণের সহযোগিতা এবং তাদেরকে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিতে বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে গোল্ডে আর্মি। এছাড়া বাছাইকৃত সৈন্যদের নিয়ে গঠিত এ দলটি স্ট্রিট ওয়ারে (সড়ক যুদ্ধ) বিশেষভাবে প্রশিক্ষিত।#