আবনা : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি। আজ (গতকাল) তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি বলেছেন, “ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করছে। এর মোকাবেলায় ফিলিস্তিনিরাও প্রতিরোধ গড়ে তুলেছে। এটা নিশ্চিত যে, চূড়ান্তভাবে ফিলিস্তিনিরাই সফল হবে।” গাজায় চলমান পাশবিকতার জন্য তিনি দখলদার ইসরাইলের পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনকেও দায়ী করেন।
তিনি বলেন, ফিলিস্তিনিা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা ইসরাইল ও তার মিত্রদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিষয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নিরবতার সমালোচনা করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশের নেতারা আমেরিকার সঙ্গে যোগসাজশের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এ কারণে দখলদার ইসরাইলের আগ্রাসী নীতির সমালোচনা করার সাহসটুকুও তাদের নেই।
ইরাক প্রসঙ্গে আয়াতুল্লাহ জান্নাতি বলেছেন, ইরাকেও তাকফিরি সন্ত্রাসীরা ইসলাম ধর্মের নামে পাশবিক তৎপরতা অব্যাহত রেখেছে। নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এমনকি তারা বাবা-মায়ের সামনে শিশুকে ক্রুশবিদ্ধ করছে। তাকফিরি গোষ্ঠী (আইএসআইএল) এসব তৎপরতার মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।#
১১ জুলাই ২০১৪ - ২২:০৯
News ID: 623239
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি।