আহলে বাইত বার্তা সংস্থ (আবনা) : পাকিস্তানের বিভিন্ন সংবাদ সূত্র গত বৃহস্পতিবার (১০ই জুলাই) করাচিতে সক্রিয় এ শিয়া মুসলিমের শাহাদাতের তথ্য প্রকাশ করে। হযরত খাদিজা (সা. আ.) এর ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে করাচির সাদর এলাকার ইমপ্রেস বাজারের কাছাকাছি এক স্থানে সিপাহে সাহাবার তাকফিরী সন্ত্রাসীদের হামলায় শহীদ হন ‘আসিফ কারবালায়ী’।
৪২ বছর বয়স্ক আসিফ ছিলেন একটি ভেষজ ঔষধের দোকানের মালিক এবং পাকিস্তানের শিয়াদের সর্ববৃহত ধর্মীয়-রাজনৈতিক দল এম ডব্লিউ এম’র সক্রিয় সদস্য। ২০১২ সালের ২২ জানুয়ারীও সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আসিফ।
করাচি থেকে আবনা প্রতিবেদক জানিয়েছে, বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জিনাহ স্ট্রিটে অবস্থিত শাহে খোরাসান ইমামবাড়ীতে শহীদের জানাযা শেষে ‘ওয়াদি হুসাইন (আ.)’-এ তাকে দাফন করা হয়।
গত সপ্তাহেও করাচির বাসিন্দা ‘সৈয়দ মুহসিন আলী জাফরি’ ‘ফেডারেল বি’ এলাকার ওয়াটার পাম্প চৌ রাস্তায় সিপাহে সাহাবা সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন।
উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবত ১ কোটি ৮০ লাখ লোকের শহর করাচিতে রাজনৈতিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের প্রথম ৬ মাসে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১ হাজার ৮ শ’ ব্যক্তি প্রাণ হারিয়েছে।#




