৯ আগস্ট ২০১৪ - ০৭:০৪
ইসরাইলি গণহত্যা চলছেই: আরো ৭ ফিলিস্তিনি শহীদ

৭২ ঘণ্টার যুদ্ধ-বিরতির পর দখলদার ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজার বেসামরিক নাগরিকদের ওপর আবারও সচল করেছে দানবীয় গণহত্যা অভিযান এবং গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ অন্তত সাত জন ফিলিস্তিনি ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন।

আবনা : ৭২ ঘণ্টার যুদ্ধ-বিরতির পর দখলদার ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজার বেসামরিক নাগরিকদের ওপর আবারও সচল করেছে দানবীয় গণহত্যা অভিযান এবং গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ অন্তত সাত জন ফিলিস্তিনি ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন।
গতকাল (শুক্রবার) গাজায় তিন দিনের যুদ্ধ-বিরতি শেষ হওয়ার পর গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা চালায় হানাদার ইসরাইলের জঙ্গি বিমান। এতে দুই শিশুসহ অন্তত ৫ ফিলিস্তিনি শাহাদত বরণ করেন।
গতকাল পশ্চিম তীরেও দখলদার ইসরাইল বিরোধী বিক্ষোভ চলার সময় ইসরাইলি সেনাদের হামলায় শহীদ হয়েছেন অন্তত দুই ফিলিস্তিনি যুবক এবং আহত হয়েছেন ৫০ জন। এ নিয়ে পশ্চিম তীরে গত এক মাসে ইসরাইলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি শহীদ হলেন। গতকাল পশ্চিম তীরে গাজার সমর্থনে আয়োজিত ইসরাইল-বিরোধী বিক্ষোভ-মিছিলে অংশ নেন বিশ হাজারের চেয়েও বেশি সংখ্যক ফিলিস্তিনি।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় গত ৩৩ দিনের ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হয়েছে ৬০ টিরও বেশি মসজিদ। ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি কৃষিখাতের ক্ষতির পরিমাণ ২৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে স্থানীয় কৃষি-মন্ত্রণালয় জানিয়েছে।
গাজায় যুদ্ধের ফলে সেখানকার প্রায় চার লাখ শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া মানসিক আতঙ্ক দূর করার জন্য মনস্তাত্ত্বিক সহায়তা দরকার বলে জানানো হয়েছে।
গাজায় ৩৩ দিন আগে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ১৮৯৮ জন ফিলিস্তিনি শহীদ ও প্রায় দশ হাজার আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৪০০'রও বেশি। #