আবনা : জাপানের নাগাসাকিতে শনিবার যুক্তরাষ্ট্রের আণবিক বোমাবর্ষণের ৬৯তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার লোক নগরীতে জড়ো হয়ে বিভীষিকাময় সেই দিনের স্মৃতি ও নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় নগরীর শান্তিবাদী মেয়র জাপানের সামরিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিতর্কিত পরিকল্পনা নিয়ে যে উদ্বেগ বাড়ছে তাতে কান দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নাগাসাকিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ২ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমান থেকে আণবিক বোমা ফেলা হয়। এতে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী কয়েক মাস ও বছরে বোমার ক্ষতিকর প্রভাবে ৭০ হাজারেরও বেশি লোক মারা যায়। বোমা ফেলার পর জাপানের এ নগরী আগুনের কুণ্ডলীতে পরিণত হয়।
শনিবার ১১টা ২ বাজার সঙ্গে সঙ্গেই ঘণ্টা বেজে ওঠে। এরপর বিভীষিকাময় সেই দিনে বেঁচে যাওয়া ব্যক্তিবর্গ, নিহতদের আÍীয়স্বজন, সরকারি কর্মকর্তা ও বিদেশী প্রতিনিধিরা এক মুহূর্ত নীরবতা পালন করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও জাপানে যুক্তরাষ্ট্রের দূত ক্যারোলিন কেনেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভয়াবহ সেই দিনে বেঁচে যাওয়াদের মধ্যে রয়েছেন ৭৪ বয়সী ইয়াসুহিকো ইয়ুজে। তিনি বলেন, আমি সেই দিনের গল্প বলতে চাই। তরুণদের জানার আগ্রহ আছে। তবে বোমা ফেলার সেই ইতিহাস সম্পর্কে জানার সুযোগ সীমিত। এএফপি।
১০ আগস্ট ২০১৪ - ০০:০১
News ID: 630033
জাপানের নাগাসাকিতে শনিবার যুক্তরাষ্ট্রের আণবিক বোমাবর্ষণের ৬৯তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার লোক নগরীতে জড়ো হয়ে বিভীষিকাময় সেই দিনের স্মৃতি ও নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।