১০ আগস্ট ২০১৪ - ০১:৫৯
বিমান হামলায় আইএসআইএল’র ৬০ সন্ত্রাসী নিহত

ইরাক সেনাবাহিনীর বিমান হামলায় তাকফিরি আইএসআইএল’র ৬০ সন্ত্রাসী নিহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। অভিযান চালিয়ে আইএসআইএল’র কাছে বন্দি থাকা ৩০০ জনকে মুক্ত করা হয়েছে।
এদিকে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে -এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। গত বুধবারের ওই প্রতিবেদনে ইরাকের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভোরের দিকে সেনাবাহিনী বিমান হামলা চালায়। মসুলের একটি কারাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কারাগারটির দখল নেয়ার পর সেটিকে ধর্মীয় আদালত ও বন্দি শিবির হিসেবে ব্যবহার করছিল আইএসআইএল সন্ত্রাসীরা। বিমান অভিযান চালিয়ে ৬০ তাকফিরিকে হত্যা করে ঐ বন্দি শিবির থেকে ৩০০ জনকে মুক্ত করা হয়েছে। তবে আইএসআইএল সন্ত্রাসীদের ছাড়া বেসামরিক মানুষ নিহত হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে। এদিকে ইরাকি সেনাবাহিনীর বিমান অভিযানের পর যুক্তরাষ্ট্রও আইএসআইএল সন্ত্রাসীদের অবস্থান ও তাদের ভারি অস্ত্রশস্ত্র ও গাড়িবহর লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।#