১২ আগস্ট ২০১৪ - ০৪:০৪
ক্যামেরন ও দলের সমালোচনায় ওয়ারসি

বৃটেনের কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান ব্যারোনেস ওয়ারসি বলেছেন, তার দল পরবর্তী নির্বাচন জিতবে না। জাতিগত সংখ্যালঘুদের আকর্ষণ করতে ব্যর্থ হলে দলের এমন পরিণতি হবে বলে তিনি মন্তব্য করেন।

আবনা : বৃটেনের কনজারভেটিভ দলের সাবেক চেয়ারম্যান ব্যারোনেস ওয়ারসি বলেছেন, তার দল পরবর্তী নির্বাচন জিতবে না। জাতিগত সংখ্যালঘুদের আকর্ষণ করতে ব্যর্থ হলে দলের এমন পরিণতি হবে বলে তিনি মন্তব্য করেন। এ খবর দিয়েছে বিবিসি। গাজা বিষয়ে বৃটেনের নীতির প্রতিবাদে তিনি গত সপ্তাহে সরকারের মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেন। ২০১০ সালে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীসভায় প্রথম মুসলিম নারী হিসেবে শপথ নেন ওয়ারসি। বৃটেনের গাজা নীতির সমালোচনা করে তিনি বলেন, ২০০৫ এর দিকে তিনি ডেভিড ক্যামেরনের প্রথম সমর্থকদের মধ্যে একজন ছিলেন। তিনি ভেবেছিলেন, এই মানুষটি বর্তমানের বৃটেনের দায়িত্বভার নিতে পারবে। ক্যামেরন নতুন ধরনের কনজারভেটিভ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ২০০৫ এর পর থেকে এ পর্যন্ত দলের অনেক পরিবর্তন ঘটেছে। দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। রাজণৈতিক অঙ্গনের পুরুষদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তাকে উদ্দেশ্য করে নানা রকম বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে। যেদিন জন্মেছেন সেদিন থেকে মানুষ বলে আসে তিনি যথেষ্ট যোগ্য নন। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান ও ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চ্যান্সেলর জর্জ অসবর্ন গত সপ্তাহে তার পদত্যাগকে অপ্রয়োজনীয় মন্তব্য করেন। এর জবাবে ওয়ারসি বলেছেন, আমার এমন পদক্ষেপ নেয়ার দরকার হতো না, যদি তার যেটা করা উচিৎ ছিল সেটা করতেন। সেটা হলো, তার হাতের কাছের ফোন উঠিয়ে একটা ফোন করা। আর বলা, তোমাদের উদ্দেশ্য সাধনের জন্য, বিদ্যুত কেন্দ্র, বাড়ি ঘর, বিদ্যালয় উড়িয়ে দেয়ার প্রয়োজন নেই। দরকার নেই সমুদ্র সৈকতে শিশুদের হত্যা করা।