আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সিরিয়ায় আসাদ সমর্থিত বাহিনীর সাথে এ যুদ্ধ হয়। ব্রিটিশ-বাংলাদেশি যুবক হামিদুর (২৫) ব্রিটেনের পোর্টসমাউথের বাসিন্দা।
হামিদুরের পিতা আব্দুল হান্নান(৫২) সিরিয়ায় তাঁর ছেলের সাথে যুদ্ধরত এক যুবকের পাঠানো টেক্স মেসেজে হামিদুরের নিহত হওয়ার খবর পান। ছেলের শোকে কাতর জনাব হান্নান জানান, গত বছরের প্রথম দিকে হামিদুর সিরিয়া সফরে গেলেও তারা এ বিষয়ে কিছু জানতেন না। পরবর্তী সময়ে এক ফোনকলে ছেলে হামিদুর তাদের জানান যে, সে সিরিয়া গেছে এবং তাঁর জন্যে দুঃচিন্তার কারণ নেই।
ব্রিটিশ ফরেন অফিসের একজন মুখপাত্র জানান, তারা সিরিয়ায় একজন ব্রিটিশ যুবকের মৃত্যুর খবর পেয়েছেন। তবে সেখানে ব্রিটিশ সরকারের কোনো প্রতিনিধি না থাকায় খবরের সত্যতা সম্বন্ধে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সিরিয়া যাওয়ার আগ পর্যন্ত নিহত প্রাইমার্ক পোশাক প্রতিষ্ঠানে সুপারভাইজারের কাজ করত হামিদুর। পোর্টসমাউথ থেকে ১০ যুবকের একটি গ্রুপ মধ্যপ্রাচ্যে যুদ্ধরত জঙ্গি সংগঠন ‘আইএসআইএল’ এ যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করলে হামিদুরও ঐ গ্রপের সাথে যোগ দেয়। হামিদুরের গ্রুপটি প্লেনে তুরস্কে পৌছে এবং সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে। তুরস্ক যাওয়ার সময় হামিদুর চ্যারিটি ওয়ার্কে অংশ নিতে সেখানে যাচ্ছে বলে মা-বাবাকে জানালেও আসলে সে যাচ্ছিল জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ট (আইএসআইএল)এর নিয়োগকৃত একজন জঙ্গি হিসেবে যুদ্ধ করতে।#
১৪ আগস্ট ২০১৪ - ০২:৪৮
News ID: 630981
কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার স্বপ্পে বিভোর এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ‘জঙ্গি’ মোহাম্মদ হামিদুর রহমান সিরীয় বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত হয়েছে।