আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিজয় ছিল মুসলিম বিশ্বের জন্য গৌরবের মুহূর্ত।
যুদ্ধ বিজয়ের বার্ষিকীতে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে পাঠানো অভিনন্দন বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এ কথা বলেছেন।
২০০৬ সালের জুলাই মাসে ইসরাইল লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং ৩৩ দিনের যুদ্ধ শেষে আগস্ট মাসে হিজবুল্লাহ চূড়ান্তভাবে বিজয়ী হয়।
২০০৬ সালের ওই বিজয়কে লেবাননের জনগণের জন্য সম্মান ও মর্যাদার উৎস বলে মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের উন্নত অস্ত্রের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধারা ৩৩ দিন যে যুদ্ধ করেছেন তা ভোলার মতো নয়।
২০০৬ সালের যুদ্ধে ইসরাইলের প্রায় ২৪০ জন সেনা মারা যায়। কিন্তু সেবারও জনগণকে অন্ধকারে রাখার জন্য ইসরাইল নিহত সেনার সংখ্যা গোপন রাখে এবং অহেতুক বিজয় দাবি করে। তবে, যুদ্ধে পরাজয়ের জন্য খেসারত দিতে হয় ইসরাইলের সেই সময়কার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে। জনরোষে শেষ পর্যন্ত তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।#
১৭ আগস্ট ২০১৪ - ০১:১৭
News ID: 631568
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিজয় ছিল মুসলিম বিশ্বের জন্য গৌরবের মুহূর্ত।