২৮ আগস্ট ২০১৪ - ১৬:৫৯
আইএসের ভারতীয় তরুণ যোদ্ধা নিহত

সিরিয়া ও ইরাকে যুদ্ধরত জঙ্গি সংগঠন আইএসআইএসের এক ভারতীয় তরুণ যোদ্ধা প্রাণ হারিয়েছে।

আবনা : সিরিয়া ও ইরাকে যুদ্ধরত জঙ্গি সংগঠন আইএসআইএসের এক ভারতীয় তরুণ যোদ্ধা প্রাণ হারিয়েছে। আরজিব মজিদ নামে এই তরুণ সম্মুখ লড়াইয়ে নিহত হয়েছেন বলে মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।সংবাদ মাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্র প্রদেশের কল্যাণ অঞ্চলের মজিদ আরও তিন ভারতীয় যুবকের সঙ্গে আইএসআইএসের ইরাক শাখায় যোগ দেন।মজিদের ভারতীয় সহযোদ্ধা সাহিম মঙ্গলবার পরিবার ও স্বজনদের কাছে তার প্রাণহানির খবর পৌঁছে দেন। মজিদ মুম্বাইয়ের একটি কলেজের প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কল্যাণ অঞ্চলের স্থানীয় চিকিৎসক ইজাজ মজিদের ছেলে।