৩১ আগস্ট ২০১৪ - ০২:১৯
পাকিস্তানে দুই শিয়ার শাহাদত

সন্ত্রাসী দল লশকর-এ ঝংভি গত বুধবার একটি ক্লিনিকে হামলা চালিয়ে ‘সৈয়দ নাসিম আওন জাফারি’কে গুলি করে হত্যা করেছে।



আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানি শিয়াদের উপর নৃশংস হামলার ধারাবাহিকতায় এবার লশকর-এ ঝংভি’র সশস্ত্র সন্ত্রাসীরা করাচির ‘কুরাঙ্গি’ অঞ্চলের একজন চিকিত্সকের চেম্বারে হামলা চালিয়েছে। সন্ত্রাসী এ দলটি গত বুধবার -২৭শে আগস্ট- ‘সৈয়দ নাসিম আওন জাফারি’র চেম্বারে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করেছে।
এদিকে করাচির ‘গুলিস্তান-এ জওহার’ অঞ্চলের অন্তর্ভুক্ত ‘চিশতি নগরে’র একটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক গোলাগুলি ও ভাংচুর করেছে লশকর-এ ঝাংভি’র সন্ত্রাসীরা।
এ হামলায় গুরুতর আহত হয়েছেন ‘আবেদ হুসাইন’। সন্ত্রাসীদের চালানো এলোপাতাড়ি গুলিতে তার শরীরে ৬টি গুলি বিদ্ধ হয়। সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগের পর স্থানীয় জনতা তার রক্তমাখা দেহ আগাখান হাসপাতালে নিয়ে যায়।
করাচি থেকে আবনা প্রতিবেদকের রিপোর্টে আবেদ হুসাইনের অবস্থা আশংকাজনক বলে উল্লেখ করা হয়েছে।#