আবনা : ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে। অনলাইনে আল-কায়েদা প্রধান জাওয়াহিরি শীর্ষ জঙ্গি সংগঠনটির ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পর এ সতর্কতা জারি করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল ৫৫ মিনিটের এক ভিডিও বার্তায় জাওয়াহিরি মিয়ানমার, বাংলাদেশসহ, ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ, জম্মু ও কাশ্মীরের মুসলমানদের জন্য আল-কায়েদার শাখা প্রতিষ্ঠা সুসংবাদ বলে মন্তব্য করেন। ইসলামী শাসন সম্প্রসারণে দিতে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ‘জিহাদের পতাকা উত্তোলনে’র ঘোষণা দেন। জাওয়াহিরি বলেন, নতুন এ শাখাটি ওই সব স্থানের মুসলমানদের অবিচার ও নিপীড়ন থেকে উদ্ধার করবে।
৭ সেপ্টেম্বর ২০১৪ - ০১:২৭
News ID: 635986
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে।