আবনা : ক্যামেরুনের সেনাবাহিনী তাকফিরি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ক্যামেরুন সরকারের মুখপাত্র ইসা চিরমা গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনী তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা নিহত হয়। তবে সংঘর্ষে সেনাবাহিনীর কোনো সদস্য নিহত হয় নি। তাকফিরি জঙ্গিদের অবস্থানে মর্টারের গোলা ছুঁড়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর হামলার ফলে জঙ্গিরা নাইজেরিয়ার সীমান্তবর্তী গামবোরু নাগালা শহরে পালিয়ে গেছে বলে জানা গেছে। বোকো হারাম এক সপ্তাহের বেশি সময় ধরে এ শহরটি নিয়ন্ত্রণ করে আসছে।
বোকো হারাম ক্যামেরুনে মাঝে মধ্যেই অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করছে। তারা গত জুলাইয়ে দেশটির উপ- প্রধানমন্ত্রী আমাদো আলির স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে অবশ্য সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপ-প্রধানমন্ত্রীর স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।#
১০ সেপ্টেম্বর ২০১৪ - ০১:১৫
News ID: 636742
ক্যামেরুনের সেনাবাহিনী তাকফিরি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এতে ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।