আবনা : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য ইরান কোনো হুমকি নয় বরং প্রকৃত আঞ্চলিক হুমকি হচ্ছে আইএসআইএল।
মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেছেন। তিনি বলেন, “এ সমস্যা মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোর জন্য যাদের বেশিরভাগই আমাদের মিত্র; এটা শুধু ইরানের জন্য নয়। এটা শিয়া-সুন্নি সম্পর্কিত কোনো ইস্যুও নয়।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিছু সুন্নি উগ্রপন্থি আইএসআইএল’র প্রতিনিধিত্ব করছে। এটাই মধ্যপ্রাচ্যের জন্য এ মুহূর্তের সবচেয়ে বড় বিপদ। এ চিন্তা থেকে এখন আইএসআইএল ইস্যুতে আরো বেশি করে জড়িয়ে পড়ার ও তাদের বিরুদ্ধে আরো সক্রিয় হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।
আগামীকাল (বুধবার) ওবামা মার্কিন জনগণের উদ্দেশে ভাষণ দেবেন এবং এতে তিনি মধ্যপ্রাচ্যে আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে মার্কিন পরিকল্পনা তুলে ধরবেন। তার আগে ওবামা এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বললেন।
ওবামা জানান, আগামীকালের ভাষণে তিনি জনগণকে এ কথাই বলবেন- “মধ্যপ্রাচ্যের জন্য আইএসআইএল ইস্যু এখন সবচেয়ে বড় সমস্যা এবং তাদের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা থাকতে হবে। সন্ত্রাসী এ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে গেলে সেখানে আরো উপকরণ প্রয়োজন।” তিনি বলেন, এ কথা সত্য যে, উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াই করতে শুধু সৌদি আরবকে নয় বরং জর্দান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ককেও ভূমিকা নিতে হবে।#
১০ সেপ্টেম্বর ২০১৪ - ০১:১৭
News ID: 636743
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য ইরান কোনো হুমকি নয় বরং প্রকৃত আঞ্চলিক হুমকি হচ্ছে আইএসআইএল।