১১ সেপ্টেম্বর ২০১৪ - ০২:৩০
ন্যাটোর বিমান হামলায় ১১ আফগান নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে ন্যাটোর বিমান হামলায় নারী ও শিশুসহ ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আবনা : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে ন্যাটোর বিমান হামলায় নারী ও শিশুসহ ১১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বুধবার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, ঘটনা তদন্তে সেখানে একটি সরকারি প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি।
কুনার প্রদেশের গভর্ণর সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে নারাঙ জেলায় ওই হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১১ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১২ জন আহত হন।
এদিকে, একই সময়ে প্রদেশের ডানগাম জেলাতেও বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অস্ত্রধারী এক জঙ্গি নিহত হয়েছে। তবে আর কারও ‍হতাহতের খবর পাওয়া যায়নি।