আবনা : আইএস জঙ্গিরা ডেভিড হাইনেজ নামক এক বৃটিশ সাহায্য কর্মীর শিরñেদ করেছে। গতকাল রাতে তারা এর ভিডিও প্রকাশ করে। গতবছরের মার্চে সিরিয়া থেকে তাকে অপহরণ করা হয়েছিল। এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন। ভিডিওতে ডেভিড হাইনেজের পাশে একজন মুখোশধারী ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখা যায়। উল্লেখ্য ওই ব্যক্তির উচ্চারণে বৃটিশ টান রয়েছে। কয়েকদিন আগে মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফের হত্যাকা-ের ভিডিওতে আইএস জঙ্গিরা হুশিয়ারি দিয়েছিল, হামলা বন্ধ না হলে, বৃটিশ কর্মী ডেভিড হাইনেজকে হত্যা করা হবে। হাইনেজ ফরাসি একটি সাহায্য সংস্থার হয়ে মানবিক সহায়তা দিতে সিরিয়ার একটি প্রামে কাজ করার সময় গতবছরের মার্চে অপহৃত হন। ভিডিওতে আরো একজন জিম্মি বৃটিশ নাগরিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর আগে দুজন আমেরিকান সাংবাদিকের শিরñেদ করেছে আইএস। ইরাকে তাদের ওপর হামলা বন্ধ না হলে আরও হত্যাকা- ঘটানোর হুশিয়ারি দিয়েছে তারা।
১৪ সেপ্টেম্বর ২০১৪ - ১০:১৩
News ID: 637648
আইএস জঙ্গিরা ডেভিড হাইনেজ নামক এক বৃটিশ সাহায্য কর্মীর শিরñেদ করেছে। গতকাল রাতে তারা এর ভিডিও প্রকাশ করে।