আবনা : অপহৃত ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের (৪৪) শিরশ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ ঘটনাকে তিনি ‘শয়তানের কাজ’ বলে অভিহিত করেছেন।
ইরাকের জঙ্গী সংগঠন আইএসআইএল সদস্যরা হাইনেসের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে।
বাংলাদেশ সময় রোববার ভোর রাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমনই সংবাদ প্রকাশ করেছে।
এদিকে, এ ভিডিও’টি দ্রুতই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছর (২০১৩) সালের মার্চ মাসে সিরিয়ায় সাহায্য বিতরণকালে আইএসআইএল'র হাতে ডেভিড হাইনেস নামে ওই ব্রিটিশ নাগরিক অপহৃত হন। এরপর আইএসআইএল সন্ত্রাসী তাকে বন্দি করে রাখে। বিভিন্ন সময় তাকে ছেড়ে দিতে মুক্তিপণও দাবি করে তারা।
যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও হত্যার হুমকি দেয় আইএসআইএল। তবে অবশেষে তাকেও শিরশ্ছেদ করা হলো।
এরআগে দুই সাংবাদিক ও এক কুর্দি সদস্যের শিরশ্ছেদ করে তারা।
১৪ সেপ্টেম্বর ২০১৪ - ১৩:০৩
News ID: 637682
অপহৃত ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের (৪৪) শিরশ্ছেদের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।