১৫ সেপ্টেম্বর ২০১৪ - ০১:৪৫
পাকিস্তানে সিপাহে সাহাবা’র হামলায় ১ শিয়ার শাহাদত

গতকাল সকালে সন্ত্রাসী গোষ্ঠী সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন সৈয়দ মুহসেন রেজা জাফরি নামক পাকিস্তানি এক শিয়া মুসলিম।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতকাল সকালে সন্ত্রাসী গোষ্ঠী সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন সৈয়দ মুহসেন রেজা জাফরি নামক পাকিস্তানি এক শিয়া মুসলিম।
সিপাহে সাহাবা সন্ত্রাসীরা গতকাল (রোববার, ১৪ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের লাহোর শহরের ‘লতিফাবাদ’ এলাকায় ‘সৈয়দ মুহসিন রেজা জাফারী’র গাড়ীর উপর হামলায় চালায়। গুরুতর আহত সৈয়দ রেজা জাফরিকে হাসপাতালে নেয়ার পূর্বে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ হামলার কয়েক ঘন্টা পর সিপাহে সাহাবা’র পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করা হয়।
পাকিস্তান থেকে আবনা প্রতিবেদক জানিয়েছেন, শহীদ জাফারি ছিলেন ‘গুলদাস্ত-এ হযরত আলী আকবার’ নামক আযাদারি পালনকারী সংঘের সভাপতি এবং ইমাম হুসাইন (আ.) এর শাহাদতের স্মরণে ৯ই মহররমের বিশেষ শোক অনুষ্ঠানের অন্যতম আয়োজক।#