আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : বাড়িতে ফেরার পথে করাচি’র উত্তরে অবস্থিত ‘নাজিম আবাদ’ অঞ্চলে প্রফেসর আনিস আনওয়ারে’র গাড়ী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সন্ত্রাসীরা তার গাড়ীকে উদ্দেশ্য করে গুলি চালালে তিনি শহীদ হন।
পাকিস্তান থেকে আবনা সংবাদদাতা জানিয়েছেন, কোন দল বা ব্যক্তি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এদিকে নিসার আলীর পুত্র ‘হায়দার আলী’ নামক এক ব্যক্তি গতকাল –বুধবার ১৭ সেপ্টেম্বর- পেশোয়ারের ‘সারকি’ এলাকায় অবস্থিত লবন বাজারে তাকফিরী সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার দায়িত্বও কোন দল বা ব্যক্তি স্বীকার করেনি বলে আবনা প্রতিবেদকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, করাচির শহরের ‘সোহরাব গোট’ এলাকায় বাড়ীতে বাড়ীতে তল্লাশী চালিয়ে ৭ তালেবান জঙ্গিকে হত্যা করেছে পুলিশ। এ অভিযানে বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তালেবানদের বেশ কয়েকটি গোপন আস্তানাও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।#
১৮ সেপ্টেম্বর ২০১৪ - ১৪:০৮
News ID: 638581
পাকিস্তানের করাচি শহরের উত্তরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন প্রফেসর ‘আনিস আনওয়ার’