২১ সেপ্টেম্বর ২০১৪ - ০৫:০৩
লেবাননে ভেঙে পড়েছে ইসরাইলের গোয়েন্দা ড্রোন

ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন আজ (শনিবার) লেবাননের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

আবনা : ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন আজ (শনিবার) লেবাননের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। ব্লু লাইন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত সারাদা উপত্যকায় এই ড্রোন বিধ্বস্ত হয়েছে। লেবাননের সেনাবাহিনী এবং দেশটিতে মোতায়েন জাতিসংঘ বাহিনী ওই এলাকা ঘেরাও করে রেখেছে।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যান্ত্রিক গোলযোগের ফলেই ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। গোয়েন্দা বিমান পাঠিয়ে লেবাননের আকাশসীমা প্রায় দৈনিকই লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইল।#