আবনা : সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে আমিরকা ও তার মিত্ররা বিমান হামলা শুরু করেছে। এ খবর জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রাণলয় পেন্টাগন।
সোমবার রাতে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানান, “আমি নিশ্চিত করতে পারি যে, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় তৎপর আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে এবং যৌথবাহিনী জঙ্গিবিমান, বোমারু বিমান ও টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।”
জন কিরবি জানান, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল লয়েড অস্টিন সোমবার সিরিয়ায় বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে অবশ্য তিনি কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নেন। সিরিয়ায় সামরিক অভিযান সম্পর্কে পরে আরো বিস্তারিত খবর জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।
সিরিয়ার সরকারকে অস্থিতিশীল করতে ২০১২ সালে আইএসআইএল সন্ত্রাসীদের জর্দানে সামরিক প্রশিক্ষণ দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এ গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলের বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। গত জুন মাসে এ গোষ্ঠী ইরাকের অভ্যন্তরে বহুসংখ্যক সন্ত্রাসী পাঠায় এবং তারা দ্রুত বেশ কিছু শহর ও এলাকা দখল করে নেয়। পরে তারা ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ও মার্কিন স্বার্থেও আঘাত হেনেছে বলে খবর বের হয়েছে। এরপরই আমেরিকা আইএসআইএল’র বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়ে আন্তর্জাতিক চাপে পড়ে এবং ইরাকে অভিযান চালাচ্ছে। তবে এ অভিযান এবং এ বিষয়ে তাদের আন্তরিকতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।#
২৩ সেপ্টেম্বর ২০১৪ - ১৫:১১
News ID: 639724
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে আমিরকা ও তার মিত্ররা বিমান হামলা শুরু করেছে।