আবনা : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টরপন্থি সংগঠন বোকো হারামের ২৬০ জঙ্গি আত্মসমর্পণ করেছে। বর্নো প্রদেশের বিউ এলাকায় বোকো হারামের ১৩৫ সদস্য ও অন্যান্য স্থানে ১৩৩ জন আত্মসমর্পণ করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংগঠনটির প্রধান আবুবকর শেকাউয়ের নিহত হওয়ার খবরের পর আত্মসমর্পণের এ ঘটনা ঘটে। সেনাবাহিনী এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত কয়েক সপ্তাহে মাইদুগুরিতে বোকো হারামের সঙ্গে তুমুল লড়াই হয় সেনাবাহিনীর এবং এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে সংগঠনটি। বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে এ ধরনের সাফল্য এর আগে কখনও অর্জিত হয়নি। সেনাবাহিনী একে মোড় পরিবর্তনকারী অর্জন হিসেবে মনে করছে।
২৫ সেপ্টেম্বর ২০১৪ - ১১:২৯
News ID: 640154
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টরপন্থি সংগঠন বোকো হারামের ২৬০ জঙ্গি আত্মসমর্পণ করেছে।